রবিবার, ০৩:৪৫ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার-জহির উদ্দিন স্বপন গৌরনদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি জাতিসংঘ সফর : বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস সর্বোচ্চ শিখরে পৌঁছেছে: মাহ্দী আমিন কুখ্যাত খুনী এরশাদ শিকদার’র সহযোগী জয়নাল গ্রেফতার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা রেসকিউ ১১২২। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ডেরা ইসমাইল খান খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত। আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলগুলোর কাছাকাছি হওয়ায় জেলাটিতে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা নিয়মিত ঘটে। এসব হামলায় প্রায়ই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করা হয়।

শনিবারের হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

রেসকিউ ১১২২ এক বিবৃতিতে জানিয়েছে, জেলার দারাজিন্দা এলাকার আমান মেলার কাছে বিস্ফোরণটি ঘটে। খবর পেয়ে দারাজিন্দা স্টেশন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

আহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চলতি মাসেও ডেরা ইসমাইল খান জেলায় একাধিক নিরাপত্তা ঘটনা ঘটেছে। এর মধ্যে পাকিস্তানি তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট হামলাও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com