বৃহস্পতিবার, ০২:২৮ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
১০ দিনেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় গৌরনদী থানার সামনে সাংবাদিকদের মানববন্ধন ৭৩ দিনেই কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব, বিস্মিত শিক্ষক-অভিভাবক সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা

বিআরটিএ’র রসিদ থাকার পরও মামলা দিলে ব্যবস্থা : ডিএমপি কমিশনার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩৫৯ বার পঠিত

বিআরটিএ থেকে স্মার্ট কার্ড লাইসেন্স পাওয়ার আগে প্রাপ্তি স্বীকার রসিদ থাকলে চালককে কোনও মামলা দেওয়া যাবে না। তারপরও কোনও ট্রাফিক সদস্য কাউকে জরিমানা কিংবা মামলা করলে তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

আজ সোমবার দুপুরে রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয়ে নিজের লাইসেন্সের কাজে বায়োমেট্রিক দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ‘লাইসেন্সের জন্য প্রাপ্তি স্বীকার রসিদের ভিত্তিতে কোনও ট্রাফিক সার্জেন্ট মামলা দিতে পারবে না। এ সংক্রান্ত ডিএমপির নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটা লাইসেন্স কর্তৃপক্ষের জটিলতা, চালকের দায় নয়। সুতরাং তাকে (চালক) ছাড় দেওয়া হচ্ছে। আর এই সুযোগে কেউ যদি তাকে জরিমানা করে থাকলে সেটা অন্যায়।’

এ সময় বিআরটিএ-তে আইনশৃঙ্খলা বাহিনীর কোনও সদস্য দালালির সঙ্গে জড়িত থাকলে তাকে ‘বাড়ি পাঠিয়ে দেওয়া হবে’ বলেও হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com