শনিবার, ০৫:৫০ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বাসের চাপায় কাতার প্রবাসী নিহত সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয়  সাফল্য,শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক  কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু 

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ৩ শর্ত দিল ইরান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ অবসান এবং আলোচনা পুনরায় শুরু করতে ইরান মধ্যস্থতাকারী দেশ কাতারের মাধ্যমে ওয়াশিংটনকে ৩টি প্রধান শর্ত দিয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরানের এই শর্তগুলোর কথা নিশ্চিত করেছেন। বর্তমানে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে।

ইরানের শর্তগুলো হলো- প্রথমত, সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের কাছে থাকা ইরানের জব্দ করা অর্থ ও সম্পদ ছাড়তে হবে। তৃতীয়ত, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নিতে হবে।

রেজাই বলেন, ‘কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ যোগাযোগ অব্যাহত রয়েছে।’

ইরানের দেওয়া শর্ত মেনে নেওয়া ওয়াশিংটনের স্বার্থের জন্যও ইতিবাচক হবে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে ট্রাম্পের হুমকিতে কোনো ফল হবে না বলেও মন্তব্য করেন এই ইরানি কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com