শনিবার, ০৩:০৮ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৮ বার পঠিত

নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপি’র সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম শাওন (২৫)। তিনি যুবদল কর্মী বলে জানা গেছে।

শাওনের মৃত্যুর বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

তিনি জানান, শাওন পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তিনি ফতুল্লা থানা যুবদলের কর্মী ছিলেন। এছাড়া, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যা নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেন তিনি।

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে দলের র‍্যালিতে পুলিশের বাধার পর সংঘর্ষ হয়। এসময় পুলিশ টিয়ারসেল ও গুলি চালায়। এতে শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধসহ আহত হন। আহত শাওনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন বিপুল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শাওনের বুকে একটি গুলির চিহ্ন রয়েছে।

এদিকে সংঘর্ষে আহত হয়েছেন জেলা ছাত্রদল সহ-সভাপতি সাগর সিদ্দিকী, রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা সুলতান, বিএনপি নেতা কবীর শেখ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেক হোসেন, জেলা যুবদলের সদস্য সদচিব মশিউর রহমান রনি, ফরিদ হোসেন সিকদার, এডভোকেট শাখাওয়াত হোসেন সহ শতাধিক নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com