রবিবার, ১২:২৪ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ইয়েমেনের সংঘাতে ২৪ ঘণ্টায় জিবুতিতে আশ্রয় নিয়েছেন ১,৪০০ মানুষ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

ইয়েমেনে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যে চলমান সংঘাতের জেরে মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ১ হাজার ৪০০ নাগরিক দেশ ছেড়ে জিবুতিতে আশ্রয় নিয়েছেন। শনিবার জিবুতির অর্থনীতি ও অর্থমন্ত্রী ইলিয়াস মুসা দাওয়ালে এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘মাত্র ২৪ ঘণ্টায় ইয়েমেন থেকে ১ হাজার ৪০০ শরণার্থী জিবুতিতে পৌঁছেছেন।’

কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইয়েমেনের বিপরীতে আফ্রিকার হর্ন অঞ্চলে অবস্থিত জিবুতি। দেশটির উপকূল বাব আল-মান্দেব প্রণালির কাছে, যা এডেন উপসাগর থেকে লোহিত সাগরে প্রবেশের গুরুত্বপূর্ণ পথ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি জুলাই থেকে ইয়েমেনে অন্তত ৭৬ হাজার মানুষ সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন। সর্বশেষ লড়াই শুরুর পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত এক সপ্তাহেই বাস্তুচ্যুত মানুষের সংখ্যা চার গুণ বেড়েছে।

দীর্ঘদিন ধরে ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত চলছে। সাম্প্রতিক লড়াইয়ে নতুন করে বিপুলসংখ্যক মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com