বুধবার, ০৫:৪২ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত

পে-স্কেলের পরও দুর্নীতি হলে জনগণ সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ বুধবার দুপুরে এনসিপির ভোলা জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ খুনি, স্বৈরাচারী, গণহত্যাকারী। আওয়ামী লীগের বাংলাদেশে পতন হয়েছে আর ভারতে গিয়ে দাফন হয়েছে। তাদের চাপটার ক্লোজ।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সমালোচনা আমরা করব। তাদের চাঁদাবাজি, জমি দখলবাজি, ভূমিদস্যুতা, থানা দখল, অফিস দখলের কঠোর সমালোচনা করব। কিন্তু আওয়ামী লীগের সাথে বিএনপি তুলনা করব না। আমরা স্পষ্ট করে বলি বিএনপির ছয় মাসের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নয়। তারা ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে যাচ্ছে আস্তে আস্তে । বিএনপি ক্ষমতার অপব্যবহার করছে। তারা প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করছে। তারা স্বজনপ্রীতি করছে। আমরা মনে করি, বিএনপির এই পুরনো কায়দা থেকে বের হয়ে আসতে হবে।’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘বিএনপি তাদের জায়গা থেকে, আমরা মনে করি এই কায়দাটা—এটা হচ্ছে পুরোনো কায়দা, এটা থেকে বের হয়ে আসতে হবে তাদেরকে। আমরা এটার যৌক্তিক সমালোচনা করব। এবং বিএনপিকে এটা থেকে বের হইতে হবে। যদি না হয়, আমাদের রাজপথের কর্মসূচি আরও শক্তিশালী হবে। এজন্য আমরা বিএনপির কাছে আহ্বান জানাব।’

সারজিস আলম বলেন, ‘প্রশাসনে ডিসি, এসপি, ওসি, ইউএনও সবগুলো বিএনপির নেতা ও বিএনপির অফিস থেকে চালাইতে চায়, তাদের মতো করে। তাহলে তারা যদি বের না হয়, তাহলে বাংলাদেশের যে সংস্কারটা আমরা চাই—সেটা তো হওয়া সম্ভব নয়। তো আমরা প্রত্যাশা করি যে, বিএনপি এই পুরোনো চরিত্র থেকে, পুরোনো অভ্যস্ততা, পুরোনো মনস্তত্ব থেকে বের হয়ে আসবে। অন্যথায় ধীরে ধীরে বাংলাদেশে বিএনপির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এবং এগুলো যদি করতে থাকে, গণভোটের রায় যদি বাস্তবায়ন না করে, তাহলে পাঁচ বছর বিএনপির জন্য ক্ষমতায় টিকে থাকা আমরা মনে করি যে সম্ভব হবে না।’

এসময় তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল বাড়ানোতে সরকারকে সাধুবাদ জানান। তিনি বলেন, ‘যে বেতন স্কেল ছিল, এটা দিয়ে এখনকার দিনে একজন মানুষ ওই চাকরি করে তার পরিবার নিয়ে কোনোদিন চলতে পারবে না। এখন আমরা ওই সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে জনগণের পক্ষ থেকে আহ্বান জানাব যে, জনগণের কষ্টের অর্জিত টাকা, ট্যাক্সের টাকায় আপনার বেতন বাড়ানো হয়েছে। আপনারা এখন আপনাদের দায়িত্বটা, পেশাদারত্বটা, সততা এটা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করেন। এরপরও যদি আপনাদের মধ্যে আমরা এই দুর্নীতি দেখতে পাই, আমরা যদি টাকার বিনিময়ে কাজ দেখতে পাই, তাহলে আমরা মনে করি—হয়তো আগামীতে যদি আবার মানে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে নামবে। ওই দিন আর কেউ অফিস-টফিস করতে পারবেন না।’

এর আগে তিনি এনসিপির ভোলা জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার,এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, এনসিপির যুবশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জু, এনসিপির কেন্দ্রীয় সদস্য কাজী সালমান, এনসিপির কেন্দ্রীয় সদস্য রায়হানুল ইসলাম, ভোলা জেলা এনসিপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান, আহ্বায়ক মো. মাকসুদুর রহমানসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com