সোমবার, ০৪:৩৪ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নেশার টাকা না দেওয়ায় বাবা-মাকে মারধরের অভিযোগ, বাবাকে পুরুষাঙ্গ কেটে ফেলার হুমকি গৌরনদীর আবুল হোসেন মিয়ার কন্যা রিঙ্কুর নিউইয়র্কে পদোন্নতি খুলনার শীর্ষ সন্ত্রাসী শুটার আরমান গ্রেপ্তার, গুলিসহ ৩টি অস্ত্র উদ্ধার ওয়ান ইলেভেন কুশীলবদের দিকে পুলিশের চোখ সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে: রাষ্ট্রপতি স্তন অপারেশনের পর যুবতীর মৃত্যু, মৃত্যু সনদে পুরুষের নাম গৌরনদীর লিজার মৃত্যু ঘিরে নানা প্রশ্ন, হাসপাতালের বক্তব্য নিয়ে ধোঁয়াশা  গুমের নতুন আইনে বিচারিক পরিধি বাড়ল ইরানবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার যমজ বোনের একজনের মৃত্যুদণ্ড স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে যে পাঁচ আমল ব্যক্তিত্ব গঠনে সহায়ক

হরমুজে হামলার জেরে বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে নতুন করে হামলার ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে দীর্ঘস্থায়ী বিঘ্নের আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে ব্রেন্ট ক্রুডের দাম শূণ্য দশমিক ৫৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৮০ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম শূণ্য দশমিক ৭২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট তিনটি জাহাজ এবং ‘অননুমোদিত’ পথে চলাচলকারী তিনটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংস হওয়ার প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হয়েছে।

অন্যদিকে ওয়াশিংটনের দাবি, ইরানের যুদ্ধজাহাজে হামলার জবাব হিসেবেই যুক্তরাষ্ট্র ওই হামলা চালিয়েছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক উত্তেজনা আরও বেড়েছে।

বিশ্বের তেল সরবরাহের একটি বড় অংশ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথে সংঘাত দীর্ঘায়িত হলে তেল পরিবহনে বড় ধরনের বিঘ্ন তৈরি হতে পারে এমন আশঙ্কাই বাজারে দাম বাড়ার অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ ইরানের সঙ্গে শুরু হওয়ার পর থেকেই তেলের বাজারে অস্থিরতা বাড়ছে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ব্রেন্ট ক্রুডের দাম ৩০ শতাংশেরও বেশি বেড়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে সংঘাত অব্যাহত থাকলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সংকট আরও তীব্র হতে পারে। এতে শুধু তেলের দামই নয়, পরিবহন ব্যয় ও বিশ্বব্যাপী মূল্যস্ফীতির ওপরও নতুন করে চাপ তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com