বুধবার, ১১:৫৭ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

এবার পার্টিতে ক্যাটরিনার বোনের সঙ্গে শাহরুখপুত্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২১৭ বার পঠিত

মাদককাণ্ডে নাম জড়ানোর পর শাহরুখপুত্র আরিয়ান খান অনেকদিন ধরেই নিজেকে ঘরবন্দী করে রেখেছিলেন। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন আরিয়ান। আগের মতো পার্টিতেও যোগ দিতে দেখা যাচ্ছে তাকে।

গত জুলাই মাসেই একটি নাইট ক্লাবে পার্টি দেখা গিয়েছিল শাহরুখপুত্রকে। সম্প্রতি আরিয়ান খানকে ভারতীয় মডেল শ্রুতি চৌহানের জন্মদিনের পার্টিতে দেখা গেছে। সেই পার্টিতে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলা কাইফের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন তিনি।

শ্রুতি চৌহান নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আরিয়ান ও ক্যাটরিনা কাইফের বোন ইজাবেলের ছবি পোস্ট করা হয়। সেই ছবি ছড়িয়ে পড়তেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। কেউ কেউ আরিয়ানের সঙ্গে ইজাবেলের প্রেমের প্রসঙ্গও তুলছেন।

গত বছর অক্টোবর মাসে মাদককাণ্ডে আরিয়ানের নাম জড়িয়েছিল। বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে পার্টি করতে গিয়েই মাদক মামলায় ফাঁসেন আরিয়ান। শাহরুখপুত্র এবং তার সঙ্গীদের ক্রুজ থেকে আটক করা হয়েছিল। পরে গ্রেপ্তার করা হয় আরিয়ানকে। প্রায় ২৬ দিন হাজতে থাকতে হয়েছে তাকে। ছেলের এই অবস্থায় স্বাভাবিকভাবে ভেঙে পড়েছিলেন শাহরুখ। সমস্ত শুটিং বাতিল করে ছেলেকে জামিনের জন্য মরিয়া হয়ে যান।

শেষে বম্বে হাই কোর্ট শাহরুখের জামিন মঞ্জুর করে। চলতি বছরের মে মাসে আরিয়ানকে ক্লিনচিট দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবির তরফ থেকে জানানো হয়, শাহরুখপুত্রর বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি। এরপরই নিজের পাসপোর্ট ফেরত চেয়ে আদালতের দ্বারস্থ হন আরিয়ান। সেই আবেদন মঞ্জুর হয়।

পাসপোর্ট ফেরত পাওয়ার পর বাবার সঙ্গে লন্ডনে যান। আর সেখানকার নাইট ক্লাবেই সময় কাটাতে গিয়ে ক্যামেরাবন্দী হন তারকাপুত্র। তার কিছুদিন পর দেশে ফেরেন। আর দেশে ফিরে বেশ পার্টি মুডে রয়েছেন আরিয়ান। নতুন ছবিগুলি দেখে তেমনটাই মনে করছেন নেটিজেনরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com