শুক্রবার, ০৩:২৮ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

গৌরনদীতে সাকুরা বাস-তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ৪

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১২৫ বার পঠিত
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের একটি বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে লরিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও চারজন।
রোববার উপজেলার বার্থী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, বার্থী বাজার এলাকায় ঢাকাগামী সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-২০৯৬) একটি বাসের সঙ্গে বরিশালগামী মেসার্স তামিম ফুয়েল সাপ্লাইয়ের তেলবাহী লরি/ট্রাকের (ফরিদপুর-ঢ-৪১০০০৪) মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় আহত পাঁচজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহতদের মধ্যে রয়েছেন লরিচালক ফরিদপুরের আব্দুর রহিম শেখ, গৌরনদীর বেজগাতী এলাকার পারভীন (৩০), পটুয়াখালীর আব্দুর রহিম (৪৫), পিঙ্গলাকাঠী এলাকার মাসুমা (৩০) ও শিশু তুহিন (৯)। আহতদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী ও একজন শিশু রয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় লরিচালক আব্দুর রহিম শেখসহ কয়েকজন গুরুতর আহত হন। আব্দুর রহিম শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ স্থানীয়রা। পরে গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার সদস্যদের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের  তদন্ত চলমান রয়েছে ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com