সোমবার, ০২:৩৩ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পঠিত
বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে ও ওয়াকার ব্লাঙ্কোর সম্পর্ক নিয়ে গত প্রায় দুই বছর ধরে জোর আলোচনা ছিল। এবার সেই সম্পর্ক ভেঙে যাওয়ার খবর সামনে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহেই বিচ্ছেদ হয়েছে তাদের। তবে বিষয়টি দুজনের সম্মতিতেই হয়েছে বলে জানা গেছে।ই-টাইম্সকে দেওয়া এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সম্পর্ক শেষ করার সিদ্ধান্তটি অনন্যার হলেও বিচ্ছেদ ছিল পারস্পরিক। দুজনের মধ্যে কোনো তিক্ততা নেই বলেও দাবি করা হয়েছে।

যদিও অনন্যা বা ওয়াকার—কেউই এখনো আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর নিশ্চিত করেননি।অনন্যা ও ওয়াকারের পরিচয় হয়েছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা বাড়ে।

গত প্রায় দুই বছরে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে দুজনকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও একে অপরের পোস্টে উপস্থিত ছিলেন তারা। যদিও কখনো সরাসরি নিজেদের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে তাদের বিভিন্ন ছবি ও কর্মকাণ্ড দেখে ভক্তদের মধ্যে সম্পর্ক নিয়ে জল্পনা আরো জোরালো হয়।অনন্যার ঘরোয়া জন্মদিনের আয়োজনেও উপস্থিত ছিলেন ওয়াকার। সেদিন অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি বিশেষ বার্তা দেন তিনি।

ওয়াকার লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, সুন্দরী। তুমি খুবই বিশেষ। আমি তোমাকে ভালোবাসি, অ্যানি!’
ওয়াকারের এই বার্তাকে অনেক ভক্তই তাদের সম্পর্কের প্রকাশ্য স্বীকৃতি হিসেবে দেখেছিলেন। এর পাশাপাশি অনন্যাকেও ওয়াকারের নামের আদ্যক্ষর লেখা একটি নেকলেস পরতে দেখা যায়।

এর আগে প্রেম ও সম্পর্ক নিয়ে নিজের ধারণার কথা জানিয়েছিলেন অনন্যা। তিনি বলেছিলেন, ‘আমার কাছে ভালোবাসা মানে বন্ধুত্ব।’ তার মতে, ভালোবাসার ক্ষেত্রে সম্পর্কের গভীরতা, বিশ্বাস এবং নিজের মতো করে থাকার সুযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অনন্যা আরো বলেছিলেন, ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। পরিবার, বন্ধু—সব জায়গাতেই ভালোবাসা রয়েছে। ছোটবেলায় তার ধারণা ছিল, জীবনে হয়তো একজন বিশেষ মানুষই থাকেন, যাকে ভালোবাসার পর আর কাউকে একইভাবে ভালোবাসা সম্ভব নয়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ধারণা বদলেছে। এখন তিনি মনে করেন, বন্ধু, পরিবারসহ জীবনের অনেক মানুষকেই ভালোবাসা যায়।

ওয়াকার ব্লাঙ্কোর আগে অনন্যা পান্ডের সঙ্গে অভিনেতা আদিত্য রায় কাপুরের সম্পর্কের গুঞ্জন ছিল। প্রায় দুই বছর সম্পর্কে থাকার পর তাদেরও বিচ্ছেদ হয় বলে খবর প্রকাশিত হয়েছিল।

‘বম্বে টাইমস’-কে অনন্যার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছিলেন, তাদের বিচ্ছেদের খবর আশপাশের সবাইকে অবাক করেছিল। তবে ঠিক কী কারণে তাদের সম্পর্ক ভেঙেছিল, তা কখনো প্রকাশ্যে আসেনি।

ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে অনন্যার সম্পর্কের শুরু থেকে শেষ—পুরো বিষয়টিই মূলত তাদের ছবি, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং সংবাদমাধ্যমের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আলোচনায় এসেছে। তাই বিচ্ছেদের খবর এখনো অনন্যা বা ওয়াকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে সূত্রের দাবি, প্রায় দুই বছরের সম্পর্কের ইতি ঘটেছে এবং দুজনই বিষয়টি মেনে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com