রবিবার, ০২:৪৯ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপে আরও দুবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২০০ বার পঠিত

এশিয়া কাপের এবারের আসরে ভারত-পাকিস্তান নিজেদের মধ্যে খেলেই অভিযান শুরু করেছিল। গত রোববার দুবাইয়ে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারায় ভারত। তবে এই আসরেই দুই দলের মধ্যে আরও দু’বার ম্যাচ হতে পারে।

টুর্নামেন্টে দুটি গ্রুপ থেকে সমান দুটি করে দল সুপার ফোরে উঠবে। পাকিস্তানকে হারিয়ে ইতোমধ্যে পরের পর্বে এক পা দিয়ে রেখেছে ভারত। ‘এ’ গ্রুপের তৃতীয় দল হংকং। এই দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ভারত ও পাকিস্তান দুই দলই জিতবে এটা ধরেই নেওয়া যায়। ফলে তিন দলের গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান পরের পর্বে চলে যাবে।

সুপার ফোরে সব দল একে অপরের বিপক্ষে খেলবে। তাই চিরপ্রতিদ্বন্দ্বী দুদেশ আবারও মুখোমুখি হবে।  আগামী রোববার সম্ভাব্য এই ম্যাচটি মাঠে গড়াবে।

এদিকে এই আসরে তৃতীয়বারও দেখা হতে পারে ভারত-পাকিস্তানের। সুপার ফোরের সেরা দুই দল ফাইনালে উঠবে। যদি সেই তালিকায় ভারত ও পাকিস্তান থাকে তা হলে দুই দল ১১ সেপ্টেম্বর ফাইনালে ফের মুখোমুখি হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com