রবিবার, ১২:০২ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘সম্পত্তির লোভে পাগল বানিয়েছে’ ভাইদের বিরুদ্ধে অভিযোগ জিয়াউর রহমানের মাজারে জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, শুরু দাপ্তরিক কার্যক্রম ফের হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখানো মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল, যেভাবে নেবেন সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে : তথ্যমন্ত্রী ভুল তথ্য মোকাবেলা এখন বড় চ্যালেঞ্জ : ডা. জাহেদ ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে উইং কমান্ডার সাইফুর রহমানকে হাজির এবার ২৮ আগস্ট দেখা যাবে চন্দ্রগ্রহণ

বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত

ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে এক বাংলাদেশিসহ ২৪ জন নাবিক ছিলেন। দুর্ঘটনার পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।

ভারতীয় কর্মকর্তাদের বরাতে সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, ডুবে যাওয়া এমভি ওশেন উইনার-এ ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক ছিলেন। জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল। এতে প্রায় ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। ওড়িশা থেকে এসব পণ্য জাহাজটিতে তোলা হয়েছিল।

স্থানীয় সময় ২০ আগস্ট রাত ১০টা ৪২ মিনিটে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে এমভি ওশেন উইনার যাত্রা শুরু করে। এরপর ২২ আগস্ট সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে।

জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড বিষয়টি জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য সহায়তা চায়। এরপর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

ভারতীয় কোস্টগার্ডের বরদ ও আনমোল নামের দুটি জাহাজকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ছাড়া বিজিত নামের আরেকটি জাহাজ উদ্ধার অভিযানে সহায়তার জন্য শ্রী বিজয়া পুরম থেকে রওনা হয়েছে।

বঙ্গোপসাগরের ওই এলাকায় চলাচলরত অন্যান্য জাহাজগুলোকেও সতর্ক করা হয়েছে এবং নিখোঁজ নাবিকদের উদ্ধারে সহায়তার জন্য অনুরোধ জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

পিটিআইকে এক জ্যেষ্ঠ ভারতীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত কতজন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতীয় কোস্টগার্ড একটি লাইফ র‍্যাফট থেকে দুইজনকে উদ্ধার করেছে। অন্য নাবিকদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

এমভি ওশেন উইনার কী কারণে ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করার পাশাপাশি নিখোঁজ নাবিকদের উদ্ধারে ভারতীয় কর্তৃপক্ষের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com