বুধবার, ১২:০৬ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

ধর্মপাশায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আপন ২ ভাইয়ের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৪৩ বার পঠিত

সুনামগঞ্জের ধর্মপাশায় শালদিগা হাওরে মাছ ধরতে গিয়ে সহোদর দুই ভাই বজ্রপাতে মারা গেছেন। মঙ্গলবার ভোর রাতের দিকে ঝড়ের ভেতর বজ্রপাতের আক্রান্ত হয়ে তারা মারা যান।

জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের মনু মিয়ার তিন ছেলে সোমবার দিবাগত গভীর রাতে নৌকাযোগে পাশের শালদিগা হাওরে জাল দিয়ে মাছ ধরতে যান। সেখানে ভোর ৫টার দিকে ঝড়ের কবলে পড়েন তারা। এ সময় বজ্রপাতের একটি গোলা তাদের নৌকায় পড়লে খোকন মিয়া (৪২), তার ভাই জিলন মিয়ার (৩০) শরীর বজ্রপাতের আঘাতে ঝলসে যায়। স্বজনরা খবর পেয়ে তাদেরকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের সহোদর দুই ভাই মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। আমরা এখন ঘটনাস্থলে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com