বৃহস্পতিবার, ১০:৫৩ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ইউক্রেনের খেরসনে রাশিয়াপন্থী শীর্ষ কর্মকর্তা নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৮৯ বার পঠিত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রাশিয়াপন্থী এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। রাশিয়ার বাহিনী এ অঞ্চল দখল করে নেয়ার পর তিনি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষ ত্যাগ করে মস্কোর বশ্যতা স্বীকার করেন। তিনি সেখানের সাবেক ডেপুটি ছিলেন। সোমবার রাশিয়ার তদন্ত কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

টেলিগ্রামে তারা বলেন, ‘খেরসন অঞ্চলের সামরিক ও বেসামরিক প্রশাসনের উপ-প্রধান আলেক্সি কোভেলাভ বুলেটের আঘাতে নিহত হন।’

তদন্ত কর্মকর্তারা জানান, রোববার তার বাড়িতে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তার সাথে বসবাস করা এক নারীও এ হামলার শিকার হন। এ ব্যাপারে তারা বিস্তারিত আর কিছু জানাননি।

গত মাসে অধিকৃত ভূখণ্ডে রাশিয়ার বাহিনীর পরিচিত ইউক্রেনের অনেক কর্মকর্তা বিভিন্ন হামলায় নিহত বা আহত হন।

৩৩ বছর বয়সী কোভেলাভ ২০১৯ সালে খেরসনের ডেপুটি নির্বাচিত হন এবং ইউক্রেনের পার্লামেন্টে জেলেনস্কি’র গ্রুপে যোগ দেন।

ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর রাশিয়ান সৈন্যরা খেরসন দখল করে। এ সময় কোভেলাভ ইউক্রেনের পক্ষ ত্যাগ করে রাশিয়ান পক্ষে যোগ দিলে তাকে সামরিক ও বেসামরিক প্রশাসনের সিনিয়র কর্মকর্তা নিযুক্ত করা হয়। গত জুনে এক গুপ্ত হামলা প্রচেষ্টায় তিনি প্রাণে বেঁচে যান।

রাশিয়ার বাহিনী গত ৩ মার্চ খেরসন দখল করে। শহরটি বাসিন্দা প্রায় দুই লাখ ৮০ হাজার।
মস্কোর আগ্রাসনের পর এটি ছিল ইউক্রেনের প্রথম বড় শহরের পতন।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com