শনিবার, ০৭:০৬ পূর্বাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

পাকিস্তানে বন্যা : ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৭৬ বার পঠিত

পাকিস্তানে চলমান বন্যার কারণে ৩ কোটি ৩০ লাখেরও বেশি মানুষ এবং ৭২টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া মৌসুমী বৃষ্টির কারণে এই দুর্যোগের সৃষ্টি। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বিষয়টি জানিয়েছে।

রোববার গভীর রাতে এনডিএমএ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার ২৩টি জেলা এবং ১ কোটি ৪৫ লাখেরও বেশি মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান দ্বিতীয় সর্বাধিক ক্ষতিগ্রস্ত প্রদেশ। সেখানকার ৯০ লাখেরও বেশি মানুষ এবং ৩১টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত তিন দশকের তুলনায় দেশটিতে ২৮ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত বৃদ্ধি পায় ১৮৮ শতাংশ। তিন দশকে বৃষ্টিপাতের পরিমাপ ছিল ১৩৫ মিলিমিটার। কিন্তু এ মৌসুমে তা দাঁড়িয়ে হয়েছে ৩৯০ মিলিমিটার।

এনডিএমএ জানিয়েছে, সিন্ধু প্রদেশে এবার বৃষ্টিপাত ৪৭০ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৯৭ মিলিমিটার। যা গত তিন দশকে গড়ে ছিল ১২২ মিলিমিটার। অন্যদিকে বেলুচিস্তানে বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে ৪১১ শতাংশ।

সূত্র : সিনহুয়া/ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com