শনিবার, ০৭:৩০ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুই দিনে ৬ হাজার ৩০০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক,৫টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ১৮৪ টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, ৮টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ১১৭টি মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০টি বাস, ৩টি ট্রাক, ২৬ টি কাভার্ডভ্যান, ১০২টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ৪৫০ টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৪৬টি বাস, ৪০৩টি ট্রাক, ২৩১টি কাভার্ডভ্যান, ২৫৯টি সিএনজি ও ৪২৪টি মোটরসাইকেলসহ মোট ২৫২১টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭৪টি সিএনজি ও ১৫৭ ট মোটরসাইকেলসহ মোট ৩৪০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৮৯টি বাস, ১২৯টি ট্রাক, ১৬৪টি কাভার্ডভ্যান, ১৬৪টি সিএনজি, ৭১৩টি মোটরসাইকেলসহ মোট ১৮৩৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ২৬টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১৪০টি মোটরসাইকেলসহ মোট ৫০৬টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৩টি বাস, ৭টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২৬২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ১৪৩৬টি গাড়ি ডাম্পিং ও ৩০৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com