বৃহস্পতিবার, ১২:০৪ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট আবারও স্থগিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত
সব প্রস্তুতি শেষ হলেও আবারও ঢাকায় কলকাতার শিল্পী অনুপম রায়ের কনসার্ট আয়োজন স্থগিত করা হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠানটি বাতিলের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান।

আয়োজকদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ আগস্ট ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও শেষ মুহূর্তে মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠানটি না করার সিদ্ধান্ত জানানো হয়।
আকস্মিক এ সিদ্ধান্তে টিকিটধারী দর্শক, সংগীতপ্রেমী, শিল্পী, স্পন্সর ও সংশ্লিষ্টদের মধ্যে হতাশা তৈরি হয়েছে উল্লেখ করে আয়োজকরা বলেন, রাষ্ট্রের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনাকে সম্মান জানিয়ে তারা কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন।

কনসার্ট বাতিল হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে জানানো হয়, সব টিকিটধারীকে তাদের ক্রয়কৃত টিকিটের সম্পূর্ণ মূল্য অফিশিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত দেওয়া হবে।এর আগ চলতি বছরের ২৬ জুন কনসার্টটি হওয়ার কথা থাকলেও তা সাময়িক স্থগিত করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com