বুধবার, ০৮:১২ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ০ বার পঠিত

পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) ফারুক আহমদকে চাকরি থেকে বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল-২-এ দায়েরকৃত মামলায় ২০২৫ সালের ৬ নভেম্বরের রায় অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২ আগস্ট ২০১২ তারিখের স্মারকমূলে সাবেক ডিআইজি ফারুক আহমদকে চাকরি থেকে বরখাস্তের আদেশটি বাতিল করা হলো।

এতে বলা হয়, এই অবস্থায় তার বরখাস্তকাল কর্তব্যকাল হিসাবে গণ্য হবে এবং তিনি বিধি অনুযায়ী পেনশনসহ সব ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com