সোমবার, ০৫:২৬ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

পাথর চাপায় চলন্ত গাড়ির ১৩ যাত্রী নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

পাহাড় থেকে গড়িয়ে পড়া বিশাল পাথরের নিচে চাপা পড়ে ছয় মাসের এক শিশুসহ ১৩ জন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) ভারতের হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি ও চাম্বা জেলার সীমান্তবর্তী উদয়পুর-পাঙ্গি সড়কের কাদু নাল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ১৫ জন যাত্রী বহনকারী গাড়ি থেকে লাফ দিয়ে মাত্র দুজন প্রাণে বেঁচে যান।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় টিন্ডি থানা পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচ থেকে চরম মুমূর্ষু অবস্থায় মাত্র একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো সম্ভব হয়।

প্রশাসন সূত্রের খবর, নিহতদের মধ্যে গাড়িটির চালক বীর সিংও রয়েছেন। আহত একমাত্র যাত্রীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় বর্তমানে তাকে হাসপাতালে নিবিড় চিকিৎসায় রাখা হয়েছে।

উল্লেখ্য, দুর্ঘটনার আগের দিন বৃহস্পতিবারও এই সড়কটিতে পাহাড়ধসের কারণে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল। শুক্রবার রাস্তাটি পুনরায় চলাচলের উপযুক্ত ঘোষণা করার পরই গাড়িটি গন্তব্যে রওনা হয়ে এই মারাত্মক দুর্ঘটনার শিকার হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com