রবিবার, ১২:৫৮ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তাজমিন হত্যা মামলার আসামি সুমন মাদকাসক্ত, ভেঙেছেন নিজ সংসারও যুক্তরাষ্ট্রে অন্তঃসত্ত্বাসহ আটজনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে তানজিন তিশা, দুমড়েমুচড়ে গেল গাড়ি রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: গ্রেপ্তার দেখানো হলো ৪ জনকে সৌদির বিমানবন্দরে হামলাকে ‘ভয়াবহ’ বললেন ট্রাম্প সিজেপির অভিজিৎ দীপকেসহ তিন নেতা মুক্ত ১২ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ্দিন স্বপন   চৌমাথায় রাতের আঁধারে অবৈধ দোকান: রোববার বিসিসির কঠোর উচ্ছেদ অভিযানের হুঁশিয়ারি মোদিকে ‘স্বৈরাচারী’ বলার পর আটক কেজরিওয়াল

পবিত্র আখেরি চাহার সোম্বা ২১ সেপ্টেম্বর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২২৪ বার পঠিত

আগামী ২১ সেপ্টেম্বর বুধবার পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে। বাংলাদেশের আকাশে রোববার ১৪৪৪ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। সেই মোতাবেক সোমবার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আজ সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুনিম হাসান।

সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়,বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র সফর মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে।

এ হিসেবে আজ ১৪ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ আগস্ট সোমবার থেকে ১৪৪৪ হিজরি সনের পবিত্র সফর মাস গণনা শুরু হবে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com