সোমবার, ০৫:৩১ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের দাবি আইআরজিসির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

হরমুজ প্রণালিতে বিস্ফোরণের পর অনিরাপদ দক্ষিণাঞ্চলীয় রুট দিয়ে চলাচলের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দুর্ঘটনার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি জাহাজের নাবিকদের নিরাপদে সরিয়ে নেয়।

বিবৃতিতে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর প্রতি আবারও সতর্কবার্তা দিয়ে আইআরজিসি বলেছে, নাবিকদের নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তথাকথিত ‘ভুল তথ্য’ বিশ্বাস না করতে এবং আইআরজিসি চিহ্নিত বিপজ্জনক রুট এড়িয়ে চলতে।

আইআরজিসি আরও দাবি করে, ‘যতদিন এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অপতৎপরতা চলতে থাকবে, ততদিন হরমুজ প্রণালি বন্ধ থাকবে। এর ফলে এই অঞ্চল থেকে এক ফোঁটা তেল, গ্যাস কিংবা একটি রাসায়নিক সারের প্যাকেটও রপ্তানি করা সম্ভব হবে না।’

তবে ট্যাংকার দুটিতে বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা সম্ভাব্য হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আইআরজিসির দাবির বিষয়ে অন্য কোনো আন্তর্জাতিক কর্তৃপক্ষও এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com