সোমবার, ০৪:১৩ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৫ জন, গ্রেপ্তার ৭, পলাতক ২৫-৩০ গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে যেসব এলাকায় ইরানের হুঁশিয়ারি: ফের যুদ্ধ শুরু হলে তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার আ. লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার এলএনজি টার্মিনালের বিকল্প কুয়াকাটা ক্যাঙারু কোর্টের মন্তব্য: ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমণির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পঠিত

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণির! সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি। পোস্টে তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রিয় দল হেরে যাওয়ায় তার নতুন বিয়ের পরিকল্পনা আপাতত থমকে গেছে।

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হারে হতাশ হয়ে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পরীমণি লেখেন, ‘বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে’।

এর আগে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবারও বিয়ে করবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।’ এ পোস্টটিও ব্যাপক ভাইরাল হয়েছিল।

এ পোস্টের পরে সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারানোর পর ফেসবুকে আরও একটি পোস্ট শেয়ার করেন পরীমণি। সেখানে তিনি লিখেছিলেন, ‘Harry Kane পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে’!’ এতে তিনি কেনের একটি ছবিও জুড়ে দিয়েছিলেন।

আর্জেন্টিনার হারের পর পরীমণির একটি পোস্ট ঘিরেই তৈরি হয়েছে নতুন আলোচনা। তবে তার ভক্তদের কৌতূহল, কবে আবার বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com