সোমবার, ০৫:২৮ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

ধারের টাকা পরিশোধের কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত
নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা আনতে গিয়ে হত্যার শিকার হয়েছেন আলিনুর ফকির (৩০) নামের এক রাজমিস্ত্রি। শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার কুমারডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আলিনুর ওই এলাকার বাসিন্দা আব্দুল হাই ফকিরের ছেলে।

নিহতের বড় ভাই আমিনুর ফকির জানান, গত রমজানে কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখকে ১৮ হাজার টাকা ধার দিয়েছিল আলিনুর। দীর্ঘদিন পার হলেও রাজিব ওই টাকা না দিয়ে ঘুরাচ্ছিল। শনিবার রাতে টাকা দেওয়ার কথা বলে আলিনুরকে ডেকে নেয় রাজিব ও তার লোকজন।

জানা গেছে, টাকা আনতে রাত ১০টার দিকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে (রাজিবের বাড়ির পাশে) গেলে আগে থেকে ওঁত পেতে থাকা রাজিব ও তার লোকজন আলিনুর ও তার ভাই আমিনুরের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। দুর্বৃত্তরা আলিনুরকে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে এলাকার লোকজন এসে উদ্ধার করে লোহাগড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আলিনুরকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিৎ কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com