সোমবার, ০৬:২৩ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

ইরানের হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

ইরানের হামলায় জর্ডানে মার্কিন ঘাঁটিতে দুই সেনা সদস্য নিহত হয়েছেন এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার এ তথ্য নিশ্চিত করেছে। বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

জানায়, হামলায় আহত আরও চার মার্কিন সেনাকে চিকিৎসার জন্য জর্ডানের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তারা চিকিৎসা শেষে ছাড়া পেয়েছেন। এছাড়া সামান্য আহত অন্য সেনারা ইতোমধ্যে দায়িত্বে ফিরে গেছেন। নিহত সেনাদের পরিচয় কিংবা হামলার নির্দিষ্ট স্থান প্রকাশ করেনি সেন্টকম। পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে না জানানো পর্যন্ত এ তথ্য গোপন রাখা হবে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

এ হামলার জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার রাতেই টানা অষ্টম দিনের মতো ইরানে নতুন করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেন্টকম জানায়, এসব হামলার লক্ষ্য হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি হয়ে ওঠা ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার জন্য দায়ী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) দ্রুত শাস্তি দেওয়া।

এর আগে জুনে যুদ্ধবিরতির একটি প্রাথমিক সমঝোতা হলেও তা কয়েক সপ্তাহের মধ্যেই বাতিল হয়ে যায়। যুক্তরাষ্ট্র পুনরায় ইরানের ওপর বন্দর অবরোধ আরোপ এবং ইরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলে দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছে।

শনিবার রাতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক লিখিত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ইরানের কাছে “ভুলে না যাওয়ার মতো শিক্ষা” অপেক্ষা করছে।

অন্যদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা ইরানের ছোড়া ১০টি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক এই ঘটনায় চলমান সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এর আগে নিখোঁজ এক মার্কিন নৌবাহিনীর পাইলটকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে আইআরজিসি দাবি করেছে, তারা জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে অন্তত দুটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেছে। তবে এ দাবির বিষয়ে সেন্টকম কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। এতে পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার এবং সম্ভাব্য আকস্মিক উত্তেজনার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com