বুধবার, ০৫:৩৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সমাজকে ভালোভাবে গড়তে কাজ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৫ বার পঠিত

সমাজের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবসেবা, পরিবেশ সংরক্ষণ এবং অসচ্ছল মানুষের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিশেষ করে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণের উদ্যোগটি মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। সমাজকে সুন্দর ও সমৃদ্ধভাবে গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অসচ্ছল নারীদের মাঝে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন বিতরণের পাশাপাশি বসুন্ধরা শুভসংঘ গাছের চারাও বিতরণ করছে, যা পরিবেশ সংরক্ষণে অত্যন্ত উপকারী ও সময়োপযোগী উদ্যোগ।
আত্মকর্মসংস্থানের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের সমন্বিত কার্যক্রম সত্যি প্রশংসার দাবিদার। আমার নির্বাচনী এলাকায় বসুন্ধরা শুভসংঘ সেলাই মেশিন বিতরণের মহৎ উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, এই উদ্যোগের মাধ্যমে অসচ্ছল নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে নিজেদের পরিবারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

পাশাপাশি বিতরণ করা গাছের চারা সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেও ইতিবাচক অবদান রাখবে। বসুন্ধরা শুভসংঘের এমন জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকুক এবং ভবিষ্যতেও মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে সংগঠনটি দেশের উন্নয়নে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com