বৃহস্পতিবার, ১১:২২ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা গৌরনদী ইউএনওর বিরুদ্ধে ষরযন্ত্র করে মিথ্যাচার চালানোর অভিযোগ গৌরনদী পৌর এলাকায় উদ্বেকজনক মাত্রায় চুরির প্রবণতা বেড়েছে। দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারের ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

চিরকুটে বাবাকে ‘রেপিস্ট’ লিখে ছাদ থেকে লাফিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২১০ বার পঠিত

রাজধানীর দক্ষিণখানে ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার দুপুরে মোল্লারটেক এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আত্মহত্যার আগে সুইসাইড নোটে ওই ছাত্রী তার বাবাকে ‘রেপিস্ট’ ও ‘অমানুষ’ বলে উল্লেখ করেছেন। নিহত শিক্ষার্থীর নাম সানজানা (২১)। তিনি বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ১০ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন সানজানা। এরপর তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক সানজানাকে মৃত ঘোষণা করেন। এরপর সন্ধ্যায় পুলিশ তার লাশ উদ্ধার করে দক্ষিণখান থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, শনিবার দুপুরের দিকে কাপড় শুকানোর কথা বলে বাসার সিকিউরিটি গার্ডের কাছ থেকে চাবি নিয়ে ছাদে যান ওই শিক্ষার্থী। পরে ১০ তলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও বলেন, সানজানার বাবা গাড়ি ভাড়া দেওয়ার (রেন্ট–এ কার) ব্যবসা করেন। পরিবারের খরচ দিতে হিমশিম খাওয়ায় স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো তার। মেয়ের বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি দিতে পারছিলেন না তিনি। বাবার প্রতি রাগ ক্ষোভ থেকে সানজানা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com