বুধবার, ০২:১১ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী সৌদি আরব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৬ বার পঠিত

বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস, সামুদ্রিকখাত ও আর্থিক সেবাসহ বিভিন্ন অগ্রাধিকারপ্রাপ্ত খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। আজ বুধবার সকালে রাজধানীর বিনিয়োগ ভবনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়।

বৈঠকে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিডার নির্বাহী চেয়ারম্যান ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী। এ সময় বিডা, পিপিপি কর্তৃপক্ষ ও বেজার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌদি উপমন্ত্রী বলেন, বাংলাদেশে ব্যবসা সহজীকরণ ও বেসরকারিখাতের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ সৌদি আরবের উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বৈশ্বিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে উঠতে সৌদি আরব বিভিন্ন দেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ উৎসাহিত করছে।

বৈঠকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) কার্যক্রম নিয়েও আলোচনা হয়। সৌদি উপমন্ত্রী জানান, প্রতিষ্ঠানটির বাংলাদেশ কার্যক্রমে ৯৮ শতাংশের বেশি কর্মী বাংলাদেশি। প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে দেশের সামুদ্রিক লজিস্টিকসখাতে আরও বিনিয়োগের সুযোগ রয়েছে।

তিনি বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর জন্য আরও বিনিয়োগ ও ব্যবসার সুযোগ সৃষ্টির আশা প্রকাশ করেন। একই সঙ্গে সৌদি আরবে ব্যবসা করতে আগ্রহী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বৈঠকে লজিস্টিকস ও সাপ্লাই চেইন নেটওয়ার্ক, কোল্ড স্টোরেজ, বন্দর অবকাঠামো এবং আর্থিক সেবাসহ কয়েকটি খাতে সৌদি পক্ষের গভীর আগ্রহের বিষয়টি উঠে এসেছে।

তিনি বলেন, সম্ভাব্য বিনিয়োগ বাস্তবায়নে বিডা ইতোমধ্যে একাধিক সৌদি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে এবং এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এগিয়ে চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com