সোমবার, ০৪:২৯ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ০ বার পঠিত

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসে ভরপুর ইংল্যান্ডের সাবেক ফুটবলার জো কোল। তার দাবি, লিওনেল মেসিকে নিষ্ক্রিয় করে দিয়ে ইংল্যান্ডই ফাইনালে উঠবে।

একটি ফুটবলবিষয়ক আলোচনায় কোল বলেন, ‘আমাদের মেসিকে ঘুম পাড়িয়ে দিতেই হবে, আর আমরা সেটাই করব। শতভাগ নিশ্চিতভাবেই করব।’

তার এমন মন্তব্যে উপস্থিত আরেক সাবেক ফুটবলার মাইকা রিচার্ডস সতর্ক থাকার পরামর্শ দিলেও নিজের অবস্থান থেকে সরেননি কোল।

তিনি বলেন, ‘আমি এখনই বলে দিচ্ছি, ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে উঠবে। আমাদের দলে যে গতি আছে, তা আর্জেন্টিনার জন্য সামলানো কঠিন হবে। আমার বিশ্বাস, আমরা তাদের হারাব।’

কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ইংল্যান্ড। সেই ম্যাচে জুড বেলিংহামের জোড়া গোলই জয় নিশ্চিত করে। যদিও পারফরম্যান্স খুব একটা দৃষ্টিনন্দন ছিল না, তবুও ১৯৬৬ সালের পর প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ইংলিশরা।

অন্যদিকে আর্জেন্টিনাকে সেমিফাইনালে উঠতে বেশ কঠিন পরীক্ষা দিতে হয়েছে। সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-১ ব্যবধানে জিতে শেষ চার নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ গোল করলেও এবারই প্রথম টুর্নামেন্টে গোলশূন্য ছিলেন মেসি।

তবুও আট গোল নিয়ে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

তবে সবাই জো কোলের মতো এতটা আত্মবিশ্বাসী নন। স্কটল্যান্ডের সাবেক ফুটবলার অ্যালি ম্যাককোইস্টের মতে, বাকি চার দলের মধ্যে ইংল্যান্ড তৃতীয় সেরা।

তিনি বলেন, ‘এই মুহূর্তে ফ্রান্সই সবচেয়ে শক্তিশালী দল। তবে ইংল্যান্ডের জন্য সুখবর হলো, তারা এমন একটি দলের মুখোমুখি হচ্ছে, যাদের চেয়ে তারা ভালো খেলতে পারে। আমার মতে, ইংল্যান্ড আর্জেন্টিনার চেয়ে শক্তিশালী। আর্জেন্টিনার রক্ষণ খুব একটা মজবুত নয়। তবে মেসি যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সেটাই ইংল্যান্ডকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে।’

এদিকে ম্যাচটি নিয়ে সমানভাবে উচ্ছ্বসিত মেসিও। ইংল্যান্ডের বিপক্ষে এটিই হতে যাচ্ছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচ।

মেসি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে খেলাটা বিশেষ অনুভূতির। তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল, আর এমন দলের বিপক্ষে ম্যাচ সব সময়ই আলাদা। ব্যক্তিগতভাবে এটিই হবে তাদের বিপক্ষে আমার প্রথম ম্যাচ। ইংল্যান্ড ছাড়া প্রায় সব বড় দলের বিপক্ষেই খেলেছি। তাই এই ম্যাচটি আমার জন্যও বিশেষ। এটি বিশ্বকাপের সেমিফাইনাল, তাই আমরা সেরা প্রস্তুতি নিয়েই মাঠে নামব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com