শনিবার, ০৯:২৯ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল গৌরনদীতে সফর সফল করতে বার্থী ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা আগৈলঝাড়ার ফুলশ্রী গ্রাম প্রায় জনশূন্য, থানায় হামলার মামলায় গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে অধিকাংশ বাসিন্দা সিসিটিভি ক্যামেরা নিয়ে স্কুল-কলেজকে জরুরি নির্দেশনা পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি-স্পিকার হাফিজ উদ্দিন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন-হাসিনাকে আসিফ নজরুল পলাতক হাসিনা কেরানীগঞ্জে গ্রেপ্তার হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় নিয়ে জিম্মির অভিযোগ: সংবাদ প্রকাশের পর দেশে ফিরলেন সৌরভ, আত্মগোপনে আরিফ বাকি সব সরকার পালিয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু বিএনপি সরকার বারবার ফিরে আসে-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল গৌরনদীতে সফর সফল করতে বার্থী ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ০ বার পঠিত

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বরিশাল সফর উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম কাজল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য এ্যাড. মনিরুজ্জামান মনির।

ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য তারিকুল ইসলাম কাফি, বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদী মীর, শাজাহান ফকির, টুকু বেগ, লিটন মাঝী, জিয়া মাঝী, সাইফুল ইসলাম, সেন্টু শিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম কাজল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। গৌরনদীর মানুষ শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে রাজপথে থেকে তাঁকে স্বাগত জানাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মনিরুজ্জামান মনির বলেন, প্রধানমন্ত্রীর এ সফর দক্ষিণাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করবে এবং ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাদের প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com