সোমবার, ০৮:০২ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

ইরান হামলা করলে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে: ট্রাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩১ বার পঠিত

হত্যাচেষ্টার কোনো পদক্ষেপ নেওয়া হলে ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে হামলার জন্য যুক্তরাষ্ট্রের হাজার হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে।

শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল-জাজিরা

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে এবং প্রস্তুত রাখা হয়েছে। ইরান সরকার যদি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে (আমাকে) হত্যা বা হত্যাচেষ্টার মতো কোনো পদক্ষেপ নেয়, তাহলে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিকভাবে নিক্ষেপ করা হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম। এক বছর সময়ের জন্য (প্রয়োজনে সময় বাড়িয়ে) ইরানের সব এলাকা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।

ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এমন হুমকি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

এর আগে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও সামরিক উত্তেজনা দেখা গেছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব নিয়ে দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে টানাপোড়েনের মধ্যে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com