শুক্রবার, ০৫:১৯ অপরাহ্ন, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন ও নববর্ষের পূর্ণমিলনী অনুষ্ঠিত আগৈলঝাড়ায় দোয়া–মোনাজাতের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী যাত্রা শুরু গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব হাসিনা যুগের সমাপ্তি? আল জাজিরাকে জয় বললেন, ‘সম্ভবত তাই’ দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনে নির্বাচনী যাত্রা শুরু গৌরনদীতে সংবাদ সম্মেলন ব্যবসায়ীর ভূল আর অসঙ্গতিতে ভরা দলিল দেখিয়ে বাড়িঘর দখলের পায়তারা করছে আপন চাচা হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচার শুরু এবার আপিলে যাচ্ছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু

চা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করার দাবি মানতে হবে: ভিপি নুর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১৬৯ বার পঠিত

চা শ্রমিকসহ সকল শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ভিপি নুরুল হক নুর একথা বলেন।

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ভিপি নুর বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করতে হলে শ্রমিক শ্রেণির মধ্য থেকেই নেতৃত্ব তৈরি করতে হবে। শাহজাহান খান কিংবা মশিউর রহমান রাঙা’র মতো শ্রমিক নেতাদের দিয়ে শ্রমিক শ্রেণির অধিকার আদায় হবে না।

নুরুল হক নুর আরো বলেন, দালাল নেতৃত্বকে বর্জন করে চা শ্রমিকরা অধিকার আদায়ে ‘চা শ্রমিক অধিকার পরিষদ নামে’ পৃথক সংগঠন তৈরি করেছে, শ্রমিকদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।

সভাপতির বক্তব্যে আব্দুর রহমান বলেন, ৩০০ টাকার মজুরি দিয়ে সাময়িক সমস্যার সমাধান হতে পারে কিন্তু স্থায়ী ভাবে সমস্যার সমাধানের জন্য সকল শ্রমিকের জন্য প্রচলিত বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ নূন্যতম অভিন্ন জাতীয় মজুরি কাঠামো ঘোষণা করতে হবে। নূন্যতম অভিন্ন জাতীয় মজুরি কাঠামো বাস্তবায়নে জাতীয় ন্যূনতম ন্যায্য মজুরি কমিশন গঠন করতে হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি আরিফুল ইসলাম, সোহেল শিকদার, ওমর ফারুক সন্ধীপ, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রাশেদ খান, ফারুক হাসান, শ্রমিক অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মাওলানা ওমর ফারুক, সদস্য সচিব শামীম মোল্লা, ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক মাহবুবুল হক শিপন, দফতর সম্পাদক আব্দুল করিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com