সোমবার, ০৮:৫২ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

ইরানের তেল বিক্রির বিশেষ সুবিধা বাতিল করল যুক্তরাষ্ট্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলার জেরে ইরানি তেল বিক্রির ওপর দেওয়া বিশেষ সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেওয়ার পর ওয়াশিংটন জানিয়েছে, হরমুজে ইরানের কর্মকাণ্ডের পরিণতি তাকে ভোগ করতে হবে। মার্কিন বার্তাসংস্থা সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে বলেন, ‘ইরান ভালো আচরণ করলেই কেবল সুবিধা পাবে। হরমুজ প্রণালিতে তাদের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এর যথাযথ পরিণতি হবে।’

মঙ্গলবার হরমুজ প্রণালিতে এবং এর আশপাশে অন্তত তিনটি জাহাজ হামলার শিকার হয়েছে। এর মধ্যে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) ট্যাংকার, একটি বিশাল তেলবাহী সুপারট্যাংকার এবং আরেকটি বাণিজ্যিক জাহাজ রয়েছে। মধ্যপ্রাচ্যে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইসি) এ তথ্য জানিয়েছে।

হামলার পর সংস্থাটি সতর্কবার্তায় জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য নিরাপত্তা ঝুঁকি এখন অত্যন্ত গুরুতর পর্যায়ে পৌঁছেছে এবং ইরানের পক্ষ থেকে আরও বৈরী কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে।

গত মাসে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি অন্তর্বর্তী চুক্তি হয়েছিল। সেই চুক্তির আওতায় আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়। এতে যুক্তরাষ্ট্রে ইরানের অপরিশোধিত তেল আমদানি এবং ডলারে তেহরানকে অর্থ পরিশোধের অনুমতিও অন্তর্ভুক্ত ছিল। তবে সমালোচকদের মতে, এই ছাড় ইসলামি প্রজাতন্ত্র ইরানের জন্য বড় ধরনের কূটনৈতিক সুবিধা ছিল।

চুক্তি অনুযায়ী, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। কিন্তু পরে তেহরান জানায়, জাহাজগুলোকে তাদের নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় নৌপথ ব্যবহার করতে হবে। এরপর ওমান উপকূল ঘেঁষা মার্কিন নৌবাহিনীর সুরক্ষিত রুট ব্যবহার করা কয়েকটি জাহাজে হামলার অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে।

সামুদ্রিক নিরাপত্তা বিশ্লেষক প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড-এর জ্যেষ্ঠ বিশ্লেষক মিশেল উইজে বকম্যান বলেন, ইরান পরিকল্পিতভাবে দক্ষিণাঞ্চলীয় নৌপথে অস্থিরতা সৃষ্টি করছে। এর মাধ্যমে উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোকে বার্তা দেওয়া হচ্ছে যে, তারা যেন ইরানের নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় রুট ব্যবহার করে।

নৌপরিবহন সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, ইরান ওই অঞ্চলে সমুদ্রে মাইন পেতে রাখায় অনেক জাহাজই এখন হরমুজ প্রণালির প্রচলিত মধ্যবর্তী নৌপথ এড়িয়ে চলাচল করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com