মঙ্গলবার, ০৬:০৬ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৬, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

কোমে লাখো মানুষের শোকযাত্রা, বৃহস্পতিবার খামেনির দাফন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যের অংশ হিসেবে দেশটির ধর্মীয় নগরী কোমে মঙ্গলবার শুরু হয়েছে বিশাল শোকযাত্রা। রাষ্ট্রায়ত্ত তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৬টায় ঐতিহাসিক জামকারান মসজিদে জানাজার নামাজের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

জানাজার নামাজে ইমামতি করেন প্রবীণ আলেম আয়াতুল্লাহ আবদুল্লাহ জাভাদি আমোলি। নামাজ শেষে শোকযাত্রা মহানবী হযরত মুহাম্মদ (সা.) বুলেভার্ড হয়ে হযরত ফাতিমা মাসুমাহ (সা.)-এর পবিত্র মাজারের দিকে অগ্রসর হয়।

তাসনিম নিউজ জানিয়েছে, আকাশ থেকে ধারণ করা ছবিতে কোমের শোকযাত্রায় লাখো মানুষের অংশগ্রহণ দেখা গেছে। ইরানের বিভিন্ন প্রান্তের মানুষের পাশাপাশি তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধিদলও এতে অংশ নেয়।

এর আগে সোমবার রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয় প্রধান শোকযাত্রা। ভোর থেকেই বিপুলসংখ্যক মানুষ রাজধানীর সড়কে নেমে খামেনিকে শেষ শ্রদ্ধা জানান।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার শুরুতে নিজ বাসভবনে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য।

প্রথমে মার্চ মাসে শেষকৃত্যের আয়োজনের পরিকল্পনা থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের কারণে তা স্থগিত করা হয়। পরে গত শুক্রবার থেকে দেশজুড়ে সপ্তাহব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়।

এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার খামেনির কফিন প্রতিবেশী ইরাকে নেওয়া হবে। সেখানে নাজাফ ও কারবালা শহরে শোকযাত্রা ও জানাজা অনুষ্ঠিত হবে। এতে ইরানের মিত্র বিভিন্ন শিয়া গোষ্ঠীর শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে আরেকটি শোকযাত্রা শেষে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হবে।

তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরুর দিন শুক্রবার বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক প্রতিনিধিরা খামেনির প্রতি শ্রদ্ধা জানান। পরবর্তী দুই দিনে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লায় অনুষ্ঠিত শেষ বিদায় অনুষ্ঠানে লাখো শোকাহত মানুষ অংশ নেন। সেখানে কোরআন তিলাওয়াত, শোকগাঁথা এবং প্রতিশোধের অঙ্গীকারের মধ্য দিয়ে ইরানিদের দৃঢ় অবস্থান প্রকাশ পায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com