মঙ্গলবার, ০৫:৫৮ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৬, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আগৈলঝাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচজন গ্রেপ্তার 

মো.মোস্তফা হাওলাদার 
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৪ বার পঠিত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে উপজেলার রাজিহার ইউনিয়ন থেকে তিনজন এবং আগৈলঝাড়া বাইপাস ব্রিজ এলাকা থেকে আরও দুইজনকে আটক করা হয়। পুলিশ জানায়, বাইপাস ব্রিজ এলাকা থেকে আটক দুইজনের বাড়ি পার্শ্ববর্তী গৌরনদী উপজেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে দুইজনকে নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে ২০০ টাকা অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর একজনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা চক্রকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে আগৈলঝাড়া থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com