বুধবার, ০৬:০৭ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত

বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। স্থানীয় সময় শুক্রবার রাতে তীব্র গরমের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই করা ইয়ন আরিয়াসের গোলই জয়ের জন্য যথেষ্ট হয়।

এই জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার কানাডার ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কলম্বিয়া।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় কলম্বিয়া। ফরোয়ার্ড ইয়ন কর্দোবা কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হলে কোচ নেস্তর লরেনসো দ্রুত পরিবর্তন আনেন। বদলি হিসেবে মাঠে নামানো হয় লুইস সুয়ারেসকে।

মাঠে নেমেই ম্যাচের গতিপথ বদলে দেন সুয়ারেস। ১৪তম মিনিটে দানিয়েল মুনিয়োসের বাড়ানো বল পেয়ে তিনি গোলমুখে নিখুঁত ক্রস বাড়ান। সেখানে অপেক্ষায় থাকা আরিয়াস হালকা ছোঁয়ায় বল জালে পাঠিয়ে কলম্বিয়াকে এগিয়ে দেন।

স্থানীয় সময় রাত সাড়ে আটটায় ম্যাচ শুরু হলেও তখনও তাপমাত্রা ছিল প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ছিল আরও বেশি। মধ্যাঞ্চলের গ্রীষ্মকালীন তীব্র গরমের কথা বিবেচনা করেই ম্যাচটি রাতের দিকে নির্ধারণ করা হয়েছিল।

প্রচণ্ড গরমে দুই দলের খেলোয়াড়দের পানিশূন্যতা ও পেশিতে টান নিয়ে লড়াই করতে হয়েছে। এমন পরিস্থিতিতে নির্দিষ্ট বিরতিতে পানি পান করার সুযোগ খেলোয়াড়দের জন্য বড় স্বস্তি হয়ে আসে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com