শনিবার, ০৬:০৮ পূর্বাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

করোনা আক্রান্ত ৬০ কোটি ৫০ লাখ ছাড়ালো

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২০৪ বার পঠিত

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০ কোটি ৫০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ৬৪ লাখ ৮৬ হাজারের কাছাকাছি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৫০ লাখ ৯৮ হাজার ৭৩৬ জন। মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৮৫ হাজার ৯৭৪ জন। আর সুস্থ হয়েছেন ৫৭ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার ৪৭১ জন।

বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। মৃত ও আক্রান্তে শীর্ষে আছে দেশটি। আক্রান্তের সংখ্যা নয় কোটি ৫৯ লাখ ৭০ হাজার সাতজন। মৃতের সংখ্যা ১০ লাখ ৬৮ হাজার ৮৪৩ জন।

মৃত ও আক্রান্তে দ্বিতীয় স্থানে আছে প্রতিবেশী দেশ ভারত। আক্রান্ত হয়েছেন মোট চার কোটি ৪৩ লাখ ৯৮ হাজার ৬৯৬ জন। মারা গেছেন পাঁচ লাখ ২৭ হাজার ৫৯৭ জন।

তৃতীয় স্থানে আছে ফ্রান্স। আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৪ লাখ ৪৬ হাজার ৮৫৪ জন। মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৮৫৭ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com