সোমবার, ০৬:২০ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ ফিফা বিশ্বকাপ ২০২৬, জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই, শীর্ষে মেসি-এমবাপ্পে ‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড’ ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজারের বেশি মৃত্যু পিতার মরদেহ কাঁধে কাতারের আমির যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ঐক্যবদ্ধভাবে যেভাবে স্বৈরাচার হটিয়েছি, সেভাবেই সবাই মিলে দেশ গড়তে হবে-প্রধানমন্ত্রী বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

১১ বছরের শিশুর চালানো ট্রাকের ধাক্কায় থাইল্যান্ডে ৮ ভিক্ষু নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৬ বার পঠিত
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের মুকদাহান প্রদেশে ১১ বছর বয়সী এক শিশুর চালানো পিকআপ ট্রাক বৌদ্ধ ভিক্ষুদের একটি শোভাযাত্রার ওপর উঠে গেলে অন্তত ৮ জন ভিক্ষু নিহত এবং ২০ জনের বেশি আহত হন।

বৃহস্পতিবার পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ৩৫ জন ভিক্ষু ও পাঁচজন সাধারণ অনুসারী তীর্থযাত্রার অংশ হিসেবে রাস্তার পাশে হেঁটে যাচ্ছিলেন।

এ সময় একটি পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়।
ঘটনাস্থলে উপস্থিত ভিক্ষু ফরা সোমপং জানান, তিনি একটি ছেলে শিশুকে ট্রাক চালাতে দেখেছিলেন। তিনি বলেন, ট্রাকটি হঠাৎ দ্রুতগতিতে এসে শোভাযাত্রার মধ্যে ঢুকে পড়ে। তিনি ও আরেকজন ভিক্ষু শেষ মুহূর্তে সরে যেতে সক্ষম হলেও অনেকেই আঘাত পান।

পুলিশের তথ্য অনুযায়ী, পাঁচজন ভিক্ষু ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে চারজন ভিক্ষুর অবস্থা আশঙ্কাজনক এবং অন্তত ১০ জন গুরুতর আহত। তদন্তে জানা গেছে, শিশুটি তার বাবা-মায়ের পিকআপ ট্রাক অনুমতি ছাড়া নিয়ে বের হয়েছিল।
পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটায়।
মুকদাহান প্রাদেশিক পুলিশের কমান্ডার মেজর জেনারেল পাইরোজ থাইফুৎসা বলেন, দুর্ঘটনার কারণ জানতে গাড়িটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শিশুটির বাবা-মাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

মুকদাহান প্রদেশের গভর্নর ওয়ারায়ন বুনারাত বলেন, এই মর্মান্তিক ঘটনা সড়ক নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে সবার জন্য একটি সতর্কবার্তা। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরো নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

থাইল্যান্ডে অতিরিক্ত গতি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং দুর্বল আইন প্রয়োগের কারণে সড়ক দুর্ঘটনা একটি বড় সমস্যা হিসেবে বিবেচিত হয়। বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ সড়ক নিরাপত্তা পরিস্থিতির দেশগুলোর মধ্যে থাইল্যান্ড অন্যতম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com