বুধবার, ১২:৩২ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে? ইমন গাজী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি বাহার ও আ. লীগের ২ নেতা গ্রেপ্তার গৌরনদীতে মহিলা সংস্থার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে….. তথ্যমন্ত্রী ১৬ জেলায় বন্যার পূর্বাভাস ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি শ্রীপুরে পোশাক কারখানায় ৮০ শ্রমিক হঠাৎ অসুস্থ কোমে লাখো মানুষের শোকযাত্রা, বৃহস্পতিবার খামেনির দাফন ‘বসবাস অনুপযোগী’ শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা

গৌরনদীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পুনরায় সক্রিয় চক্র নিয়ে উদ্বেগ

মো. মোস্তফা হাওলাদার
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত
বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ মো. আব্দুর রহমান (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় মাদক ব্যবসার বিস্তার এবং পুরোনো মাদক কারবারিদের পুনরায় সক্রিয় হয়ে ওঠা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. ফিরোজ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন আল-আমিন এতিমখানা ও কারিগরি বিদ্যালয়ের সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন আব্দুর রহমানকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২ দশমিক ৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ হাজার ৫০০ টাকা।
গ্রেপ্তার হওয়া আব্দুর রহমান গৌরনদী উপজেলার ৬ নম্বর বাটাজোর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাঁকুড়া গ্রামের মৃত আবু তালেব সরদারের ছেলে।
এ ঘটনায় এসআই মো. ফিরোজ আলম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর-৩৭ এবং জিআর নম্বর-২০৮।
পুলিশের তথ্যমতে, আব্দুর রহমানের বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। চলতি বছরের ১১ মার্চ একই আইনে তার বিরুদ্ধে গৌরনদী থানায় আরেকটি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। একাধিক মামলার আসামি হয়েও তিনি পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়ায় পাঠানো হয়েছে।”
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, গৌরনদীতে মাদক ব্যবসার বিস্তার তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আরও কঠোর ও ধারাবাহিক অভিযান পরিচালনার পাশাপাশি মাদকের মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। তাদের মতে, শুধুমাত্র খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার করলেই মাদকের ভয়াবহতা কমবে না, বরং মাদক সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com