সোমবার, ১০:৩৪ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত

করাচিতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ভারতীয় প্রক্সির সম্পৃক্ততার বিষয়ে পাকিস্তানের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। একই সঙ্গে ইসলামাবাদকে নিজের ভূখণ্ডে থাকা সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

সোমবার (২৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত সপ্তাহে করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের প্রাদেশিক সদর দপ্তরে হামলার দায় স্বীকার করে জামাত-উল-আহরার। আফগানিস্তানভিত্তিক তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে সংগঠনটিকে মনে করা হয়। ওই হামলায় পাকিস্তানের তিন নিরাপত্তা সদস্য ও তিন হামলাকারী নিহত হন।

তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি কোনো প্রমাণ উপস্থাপন না করেই হামলায় ভারতীয় প্রক্সির সম্পৃক্ততার অভিযোগ তোলেন।

তিনি বলেন, আমরা এসব অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। অন্যের দিকে আঙুল তোলার পরিবর্তে পাকিস্তানের উচিত নিজের ভেতরের পরিস্থিতির দিকে নজর দেওয়া। তাদের উচিত নিজ ভূখণ্ডে থাকা সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ব্যবস্থা নেওয়া এবং রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে সন্ত্রাসবাদ ব্যবহারের প্রবণতা থেকে সরে আসা।

এদিকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত স্থল অভিযান এবং পরবর্তী নির্ভুল বিমান হামলায় মোট ২৯ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানিয়েছেন।

আতাউল্লাহ তারার বলেন, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের (সিন্ধ) ক্যাম্পে নিরীহ মানুষের ওপর সাম্প্রতিক ধারাবাহিক সন্ত্রাসী হামলার পর এসব অভিযান চালানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com