বৃহস্পতিবার, ১১:২২ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা গৌরনদী ইউএনওর বিরুদ্ধে ষরযন্ত্র করে মিথ্যাচার চালানোর অভিযোগ গৌরনদী পৌর এলাকায় উদ্বেকজনক মাত্রায় চুরির প্রবণতা বেড়েছে। দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারের ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

ভৈরবে বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে ৩ জনের মৃত্যু, আহত ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১৭৮ বার পঠিত

কিশোরগঞ্জের ভৈরবে নিজেরা বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ভৈরব পৌরসভার হরিজন কলোনিতে বিদ্যুৎস্পৃষ্টে এ হতাহতের ঘটনা ঘটে।

মৃতরা হলেন দেব কুমার (১৪), মিলন লাল (৩৫) ও মোবারক (২৪)। তাদের মধ্যে দেব ও মিলন চাচাত ভাই। এছাড়া আহতরা হলেন আবদুল্লাহ, সকাল ও সানি। নিহতদের মধ্যে দেব কুমার ও মিলন লাল হরিজন কলোনির এবং মোবারক ভৈরবপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে ভৈরব পৌরসভার হরিজন কলোনিতে কয়েকজন মিলে একটি বিদ্যুতের খুঁটি নিজেরা সরানোর চেষ্টা করেছিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয়জন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অন্য তিনজনের মধ্যে একজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও দুইজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com