বুধবার, ০৯:৪৪ পূর্বাহ্ন, ১৫ জুলাই ২০২৬, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আন্দোলনকারীদের উসকে দিলে হিতে বিপরীত হতে পারে: সর্ব মিত্র চাকমা এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দাবি ভুক্তভোগীর, অস্বীকার অভিযুক্তের, নারী সংক্রান্ত অভিযোগের কথা বলে বিএনপি কার্যালয়ে নিয়ে নির্যাতনের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর কলকাতায় যাচ্ছেন তসলিমা নাসরিন বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করব’ সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি অবসরে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম বাঁধ মেরামত ও নদী তীর সংরক্ষণে জোরালো ব্যবস্থা নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই প্রধান শিক্ষিকাকে তলব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮ বার পঠিত

স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বরাদ্দ হওয়া ২৪ ডিম ও ২২ প্যাকেট পাউরুটি আত্মসাতের অভিযোগ উঠা সেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে তলব করা হয়েছে। অভিযুক্ত শিক্ষিকা হলেন—বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রানীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক রেশমা আক্তার।

সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশের পর অভিযোগ আমলে নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাকে জরুরি ভিত্তিতে তলবের এ আদেশ দেয়। রোববার (২৮ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রাথমিক শিক্ষার গুণগত মানোউন্নয়ন এবং শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সরকারের নেওয়া ‘স্কুল ফিডিং’ কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রানীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেশমা আক্তারের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ের সামগ্রী আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে অফিস আদেশ জারি করে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৫ জুন বিদ্যালয় ছুটি শেষে ফেরার পথে তিনি স্কুল ফিডিং কর্মসূচির জন্য বরাদ্দ করা ২৪টি ডিম ও ২২ প্যাকেট পাউরুটি নিজের বাসায় নিয়ে যান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত হলে তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নজরে আসে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টির জন্য বরাদ্দকৃত খাবারে কোনো ধরনের অনিয়ম বা আত্মসাতের চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়।

এছাড়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত নোটিশে অভিযুক্ত শিক্ষিকাকে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী আগামী তিন কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com