শুক্রবার, ০১:৩৯ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৫ বার পঠিত

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রম আইন লঙ্ঘনের একটি মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আজ বুধবার ভোরে রাজধানীর বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। এই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় সাজেদুল ইসলাম ভবনের ভেতরে অবস্থান করলেও বাইরে বের হননি এবং বিভিন্নভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এ সময় তার গাড়িচালক ও দেহরক্ষী দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ করেছে পুলিশ। তবে ওয়ারেন্ট কার্যকরে বাধা সৃষ্টির অভিযোগ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কোনো ধরনের বলপ্রয়োগ করতে হয়নি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহমুদুর রহমান বলেন, গ্রেপ্তারের পর সাজেদুল ইসলামকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেওয়া হয়। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।

এর আগে শ্রম আদালতের রায় অবমাননার এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেন আদালত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com