মঙ্গলবার, ০৪:৩০ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মো.মোস্তফা হাওলাদার 
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১ বার পঠিত
গৌরনদীর খাঞ্জাপুর বটতলা এলাকায় বাসচাপায় নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে বটতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর কাপালি বাড়ি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন খাঞ্জাপুর  ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী মো.সোহেল (২৮)। তিনি  শামসুল হক ফকিরের ছেলে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, গৌরনদী সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী তাজকিয়া পরিবহন মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম পুলিশ পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com