মঙ্গলবার, ০৪:২৯ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

স্থায়ী হলো বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ জন কর্মকর্তাকে চাকরিতে স্থায়ী করেছে সরকার। আজ মঙ্গলবার ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’-এর বিধি-৭ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশাসন ক্যাডারে যোগদানের তারিখ থেকে চাকরি স্থায়ী করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

স্থায়ী হওয়া কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কর্মকর্তা বর্তমানে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত। তারা হলেন- সুমাইয়া তাসনিম, মো. মনিরুজ্জামান, ইশরাত তাসনিম বর্ষা, সুধীর নন্দী সরকার নয়ন এবং প্রণয় কুমার ধীর। এ ছাড়া পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিনহাজুর রহমান, নাহিদ আল হাসান আসিফ, ফারদিন মুনীর অর্ণব ও মো. জাকির হোসেনও চাকরিতে স্থায়ী হয়েছেন। একই প্রজ্ঞাপনে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ডালিয়া নওশিন লুবনা, জাকিয়া মুমতাহিনা এবং মো. ইসরাফিল জাহানকে স্থায়ী করা হয়েছে।

অন্যদিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সৈয়দ মোহাম্মদ মর্তুজা বর্ণ, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রাফাহাতুল জান্নাত, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের এস এম আমিরুল মোস্তফা, লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের শামিমা নাজরিন, শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কাজী রিজওয়ানুল হক, ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের মো. ফজলে রাব্বী আসিফ এবং বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত মারযুক রহমান রিফাতও স্থায়ীকরণের আওতায় এসেছেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, শামিমা নাজরিন ২০২৪ সালের ২৭ মে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। বাকি ১৮ কর্মকর্তা ২০২৪ সালের ২৪ মে যোগদান করেছিলেন। চাকরি স্থায়ী হওয়ায় তারা এখন প্রশাসন ক্যাডারের স্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com