বৃহস্পতিবার, ১০:৪৮ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

স্কুলছাত্র হত্যা : একজনের ফাঁসি, ৪ আসামির যাবজ্জীবন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৮০ বার পঠিত

রাজবাড়ীতে স্কুলছাত্র নাহিদ হাসান মিদুল (১৭) হত্যা মামলায় একজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন এবং দু’জনকে খালাস দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ আদেশ দেন।

এ সময় মামলার দুই নম্বর আসামি রুবেলকে (২১) মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং তিন আসামি রাফিজুল মণ্ডল (২৬), পিয়ারুল (২১), পিয়াল (২০) ও মোঃ রায়হানকে (২১) যাবজ্জীবনসহ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া এলেম (২২) ও ফরিদ (২৭) নামের দুই আসামিকে খালাস দেন আদালত।

জানা গেছে, ২০১৪ সালের ১৯ জুন রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাহিদ হাসান মিদুলকে স্কুলের পাশের রেল ক্যারেজের ভেতরে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে ওই ঘটনায় ২১ জুন নিহত স্কুলছাত্র মিদুলের বাবা আব্দুল মমিন মোল্লা সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক আজ এ আদেশ দেন।

এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট উজরি আলী সন্তোষ প্রকাশ করেন।

তবে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নেকবর হোসেন মনি অসন্তোশ প্রকাশ করেন। তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com