বুধবার, ০৩:২৩ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে? ইমন গাজী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি বাহার ও আ. লীগের ২ নেতা গ্রেপ্তার গৌরনদীতে মহিলা সংস্থার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে….. তথ্যমন্ত্রী ১৬ জেলায় বন্যার পূর্বাভাস ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি শ্রীপুরে পোশাক কারখানায় ৮০ শ্রমিক হঠাৎ অসুস্থ কোমে লাখো মানুষের শোকযাত্রা, বৃহস্পতিবার খামেনির দাফন ‘বসবাস অনুপযোগী’ শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা

গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন 

এ,এস,মামুন 
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৬ বার পঠিত
দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দূর্নীতি দমন কমিশন বরিশাল জেলা কার্যালয়ের আয়োজনে এবং গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক সহযোগীতায় উপজেলা মিলনায়তনে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণে বিচারকদের নম্বর ভিক্তিতে চ্যাম্পিয়ন হয় পালরদী মডেল স্কুল এন্ড কলেজ,রানার আপ গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ এবং তয় স্থান অধীকার করে টরকি গার্লস স্কুল। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ বুধবার সকালে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা দুর্নীতির সামাজিক প্রভাব, প্রতিরোধে জনসচেতনতা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে যুক্তি উপস্থাপন করে।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এইচ এম ইলিয়াস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা সমবায় অফিসার আফসানা সাখী, আইসিটি অফিসার বিপ্লব কুমার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইণ, গৌরনদী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটর সহসভাপতি মোহাম্মদ আলী, সদস্য তাজবিরুল মহসিন বাবুল,আবদুছ ছালেক মামুন,পালরদী মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক রাজারাম সাহা।অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা ডিবেডিং  সোসাইটির সভাপতি বাপ্পী সিকদার।  অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।সেরা বিতর্কিক নির্বাচিত হয় জাইমা রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com