বুধবার, ০৬:৩৫ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আর্জেন্টিনাকে হারাতে চান আলজেরিয়া কোচ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৮ বার পঠিত

বিশ্বকাপের দামামা বাজতেই ক্যানসাস সিটির পশ্চিমের শহর লরেন্সে ক্যাম্পের তাঁবু ফেলেছে আলজেরিয়া। আর সেখানে গিয়েই রীতিমতো চমকে গেছে আফ্রিকার দলটি। হোটেলের বাইরে প্রথম দিনেই পাঁচ থেকে ছয়শ সমর্থক উষ্ণ অভ্যর্থনা জানাতে হাজির হওয়ায় আবেগ ধরে রাখতে পারেননি কোচ ভ্লাদিমির পেতকোভিচ। তিনি জানিয়েছেন, সমর্থকদের এমন ভালোবাসা দেখে রীতিমতো তাঁর গায়ের রোম দাঁড়িয়ে গিয়েছিল। শুধু আলজেরিয়ার প্রবাসী সমর্থকরাই নন, লরেন্সের স্থানীয় বাসিন্দারাও আপন করে নিয়েছেন দলটিকে। এমনকি আলজেরিয়ার উন্মুক্ত অনুশীলনের সময়ও বিপুল উৎসাহ নিয়ে হাজির হচ্ছেন যুক্তরাষ্ট্রের স্থানীয় ফুটবলপ্রেমীরা। বিদেশ-বিভুঁইয়ে এসে এমন ‘দ্বিতীয় ঘর’ পাওয়ার অনুভূতি ছুঁয়ে গেছে পুরো দলকে।

আর এই অভাবনীয় সমর্থনের প্রতিদান মাঠেই দিতে চান আলজেরিয়া কোচ। বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় ক্যানসাস সিটিতেই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে আলজেরিয়া ও আর্জেন্টিনা। একদিকে লিওনেল মেসিদের মিশন শিরোপা ধরে রাখার, অন্যদিকে ২০১৪ সালের পর বিশ্বকাপে ফেরা আলজেরিয়া মুখিয়ে আছে বিশ্বচ্যাম্পিয়নদের চমকে দিতে। পেতকোভিচ আশা করছেন, এই ম্যাচে মাঠে থাকা নিরপেক্ষ দর্শকরাও আলজেরিয়ার জন্যই গলা ফাটাবেন।

অবশ্য আলবিসেলেস্তেদের বিপক্ষে লড়াইটা যে মোটেও সহজ হবে না, তা ভালো করেই জানা আছে বসনিয়ান এই কোচের। আর্জেন্টিনাকে চলতি টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে মানছেন তিনি। তবে এবারের উত্তর আমেরিকা বিশ্বকাপে একের পর এক অঘটন আর চমকপ্রদ ম্যাচের উদাহরণ টেনে পেতকোভিচ স্মরণ করিয়ে দিয়েছেন যে ফুটবলে অসম্ভব বলে কিছুই নেই। কেপ ভার্দ যেভাবে শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে, তা থেকে অনুপ্রেরণা ছড়াচ্ছে আলজেরিয়া শিবিরে। নিজেদের ওপর বিশ্বাস রেখে এবং মাঠের লড়াইয়ে বাড়তি কিছু অর্জনের লক্ষ্য নিয়েই আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত হচ্ছে পেতকোভিচের শিষ্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com