মঙ্গলবার, ০৫:২৯ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সমাপন

এ,এস,মামুন 
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ০ বার পঠিত
তথ্যের সত্যতা যাচাই ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের গৌরনদীতে তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ কর্মশালা ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। সঞ্চালনা করেন সাংবাদিক এস. এম. জুলফিকার।
৩ (তিন)দিন প্রশিক্ষণে প্রশিক্ষণ দেন হেড অব নিউ মিডিয়া, ঢাকা পোস্ট’র আরিফুল ইসলাম আরমান, মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী’র মিডিয়া সমন্বয়কারী সিনিয়র সাংবাদিক খোন্দকার কাওছার হোসেন, প্রথম আলো’র সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর এস এম আল আরেফিন,পিআইবির প্রশিক্ষক ও সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন এআই প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল সাংবাদিকতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক এম. আলম। পরে বক্তব্য দেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া ও খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ এবং আমেনা আক্তার সোমা।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে সাংবাদিকদের তথ্য যাচাই ও এআই ব্যবহারে দক্ষ হওয়া জরুরি। এ ধরনের প্রশিক্ষণ দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। সনদপ্রাপ্তদের মধ্যে দৈনিক আজকালের কণ্ঠ’র গৌরনদী প্রতিনিধি আবদুছ ছালেক মামুনসহ অন্যান্য অংশগ্রহণকারী সাংবাদিক ছিলেন। প্রশিক্ষকরা বলেন শতকরা ৪০%  এআই ব্যবহার নিউজ ব্যবহার করা ক্ষেত্রে সঠিক ও সত্য নিশ্চিত করে নিউজ বানানো যেতে পারে।
প্রশিক্ষণার্থীরা জানান, কর্মশালায় অর্জিত জ্ঞান সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই ও নির্ভুল সংবাদ পরিবেশনে তাদের পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ করবে। এর ফলে পাঠকরা অধিক নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য সংবাদ পাবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com