শুক্রবার, ০৫:৪২ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছ-জহির উদ্দিন স্বপন রাজপথের নৈরাজ্যের রাজনীতির পরিবর্তে কার্যকর সংসদ গড়ে তোলা হয়েছে: জহির উদ্দিন স্বপন গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে জহির উদ্দিন স্বপন  পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান ইউপি নির্বাচন : পাঁচ ধাপে ভোট চায় বিএনপি বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৯৫ বার পঠিত

ইউক্রেনের স্বাধীনতা দিবসের সময় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ২২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেছেন, হামলায় নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের চাপলিন শহরে একটি ট্রেনে আগুন ধরে গিয়েছিল।

বুধবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে দেয়া এক ভিডিও বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন, এখন পর্যন্ত ২২ জন মারা গেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

পরে জেলেনস্কির সহকারী কিরিলো টাইমোশেনকো বলেন, রুশ বাহিনী দুবার ওই শহরে হামলা চালায়। প্রথম হামলায় একটি বালক নিহত হয়। ক্ষেপণাস্ত্রটি তার বাড়িতে আঘাত হেনেছিল। আর দ্বিতীয় হামলায় একটি ট্রেনের পাঁচটি বগিতে আগুন ধরে গেলে ২১ জন মারা যায়।

এ ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাশিয়া বরাবর বেসামরিক নাগরিকদের টার্গেট করার কথা অস্বীকার করে আসছে। যুক্তরাষ্ট্র এই হামলার নিন্দা করেছে।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com