বৃহস্পতিবার, ০৭:৩৪ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা গৌরনদী ইউএনওর বিরুদ্ধে ষরযন্ত্র করে মিথ্যাচার চালানোর অভিযোগ গৌরনদী পৌর এলাকায় উদ্বেকজনক মাত্রায় চুরির প্রবণতা বেড়েছে। দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারের ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’

রায়গঞ্জে বিএনপি-আ’লীগের সভা ঘিরে ১৪৪ ধারা জারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৭৮ বার পঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে একই সময় একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ ডাকাকে কেন্দ্র করে সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সে অনুযায়ী বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত রায়গঞ্জ থানা ও পৌর এলাকায় সভা, সমাবেশ, র‌্যালি, শোভাযাত্রা, মানববন্ধন নিষিদ্ধ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মণ্ডল আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখার লক্ষ্যে ১৪৪ ধারা জারির আদেশ দেন।

ওই আদেশে বলা হয়েছে, ১৪৪ ধারা অমান্যকারীদের বিরুদ্ধে ফৌজদারী মামলাসহ আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রায়গঞ্জ উপজেলা বিএনপির সমাবেশ করার কথা ছিল। একই সময় রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের ১ ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগও ওই স্থানে সমাবেশ আহ্বান করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com